ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
৩০ টাকায় মিলছে পেঁয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 5:38 PM

৩০ টাকায় মিলছে পেঁয়াজ

৩০ টাকায় মিলছে পেঁয়াজ

দাম বাড়ায় নাটোরে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে নাটোর সদরে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে সংস্থাটি। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় এক রাতের ব্যবধানেই পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার জেলার বাজারগুলোতে পাইকারি পর্যায়ে পেঁয়াজ ৫০ টাকায় ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে পাইকারি পর্যায়ে ৭৫ টাকা ও খুচরা পর্যায়ে ৮০ টাকায় বিক্রি হয়।

হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় টিসিবি নাটোর শহরে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করে। মঙ্গলবার দুপুর ১২ টার থেকে শহরের কানাইখালী এলাকা ও শহর তলীর উত্তরা গণভবন গেটে ৪০০ কেজি পেঁয়াজ বিক্রি করে। পেঁয়াজ বিক্রি প্রথম দিনে দুই স্থানে ২০০ ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ কিনতে পেরেছেন। পেঁয়াজের পাশাপাশি টিসিবি তেল ডাল ও চিনি বিক্রি করেছে।


অপরদিকে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে আড়তদারদের দাবি পেঁয়াজ আমদানির খবরে কৃষকরা পেঁয়াজ মজুদ করায় দাম বেড়েছে।

টিসিবির রাজশাহীর ডিলার নারায়ন সাহা বলেন, এখন থেকে নাটোরে শুক্রবার ছাড়া প্রতিদিন টিসিবির দুইজন ডিলার শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্য বিক্রি করবেন। তারা প্রতিদিন ১১টার দিকে বিক্রি শুরু করবেন।


সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status