ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 3:55 PM

জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তন নিয়ে চলা বিতর্ক নতুন করে উসকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ট্রাম্প দাবানলে ছারখার হওয়া ক্যালিফোর্নিয়ায় সফরে গিয়ে জলবায়ু পরিবর্তন ঘিরে উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন।

সেখানে এক কর্মকর্তাকে তিনি বলেন, (আবহাওয়া) শীতল হতে শুরু করবে।

বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।

পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যে আগস্টের প্রথমদিক থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত প্রায় ২০ লাখ হেক্টর ভূমি পুড়ে গেছে ও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে সংশয়ী ট্রাম্প এই সঙ্কটের জন্য দুর্বল বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

এদিকে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ট্রাম্পকে একজন জলবায়ু অগ্নিসংযোগকারী বলে অভিহিত করেছেন।

ডেলাওয়্যারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী আরও চার বছর হোয়াইট হাউসে থাকলে আমেরিকাকে আরও জ্বলন্ত অবস্থায় দেখা যাবে।



সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status