ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
রাতারাতি একশো’তে উঠলো পেঁয়াজের ঝাঁজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 2:49 PM

রাতারাতি একশো’তে উঠলো পেঁয়াজের ঝাঁজ

রাতারাতি একশো’তে উঠলো পেঁয়াজের ঝাঁজ

রাতারাতি একশো'তে উঠলো পেঁয়াজের ঝাঁজ। পড়ে গেছে কেনার হিড়িক। ভারত গতকাল রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই হু হু করে বাড়তে থাকে দাম। সরবরাহ থাকলেও রাজধানীর শ্যামবাজার আড়তে কয়েক ঘণ্টা বিক্রি বন্ধ রাখা হয়।

গেল বছর পেঁয়াজের দর ঠেকেছিলো ৩০০ টাকা কেজি। সেই আতঙ্কে এবার ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবর শোনার পরপরই বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতা। চাহিদার অতিরিক্ত পেঁয়াজ কিনছেন বেশিরভাগ ক্রেতা। তাই দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি আড়ত আরো এক কাঠি সরেস। সরবরাহ সত্ত্বেও কয়েক ঘণ্টার জন্য বিক্রি করেনি আড়তদাররা। পাইকারি ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টির করার অপচেষ্টা করছে আড়তদাররা।

এদিকে, বাজার অস্থির হওয়ার খবরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ঠেকাতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতিবছর উৎপাদন হয়েছে প্রায় ২৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ। এরমধ্যে সংরক্ষণ দুর্বলতায় পচে যায় ৩০ শতাংশ যা প্রায় সাড়ে সাত লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ইতোমধ্যে ভারত থেকে ৮ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান বলছে দেশে পেঁয়াজের কোন ঘাটতি নেই।
   
সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status