ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ভিয়েতনামে পুলিশ হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 2:17 PM

ভিয়েতনামে পুলিশ হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

ভিয়েতনামে পুলিশ হত্যায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

ভিয়েতনামে চলতি বছরের জানুয়ারিতে ভূমি বিরোধকে কেন্দ্র করে তিন পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে মূল পরিকল্পনাকারীর ভূমিকা পালন করেন বলে রায়ে বলা হয়। এছাড়া আরও ২৭ ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কয়েকজনকে ১৫ মাস বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময় তারা কারাগারের বাইরে থাকলেও তাদের ওপর নজরদারী রাখা হবে। বরখাস্তকালীন শর্ত ভঙ্গ করলে তাদের কারাগারে পাঠানো হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের বাবা, ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। অধিগ্রহণ করা ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়, কিন্তু কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরই এক পর্যায়ে ৯ জানুয়ারি ভোরে প্রায় তিন হাজার পুলিশ কর্মকর্তা ডং তাম গ্রামে প্রবেশ করে অভিযান শুরু করার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এই অভিযান ও পরবর্তী ঘটনাবলীতে স্থানীয় একজন জনপ্রিয় নেতার মৃত্যুকে ঘিরে ভিয়েতনামজুড়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। ভিয়েতনামে জমি নিয়ে বিরোধ সাধারণ ঘটনা হলেও এ ধরনের সংঘর্ষের ঘটনা বিরল বলে জানিয়েছে বিবিসি।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status