ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
জেরুজালেমে মসজিদ ভাঙার আদেশ ইসরাইলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 1:38 PM

জেরুজালেমে মসজিদ ভাঙার আদেশ ইসরাইলের

জেরুজালেমে মসজিদ ভাঙার আদেশ ইসরাইলের

ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে একটি মসজিদ ভাঙার আদেশ দিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের একটি আদালত।


সোমবার সিলওয়ান শহরের কাক্কা বিন আমর মসজিদটি ভাঙার ওই আদেশ দিয়েছেন আদালত। খবর আনাদোলু ও আলজাজিরার।


মসজিদ কর্তৃপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ২১ দিন সময় পাবে। আরব লিগ ও ওআইসিসহ বিশ্বে মুসলিম দেশগুলোকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিছেন ফিলিস্তিনিরা।


২০১২ সালে নির্মিত দোতলা ওই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করেন। ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ভাঙা হয়নি।

সিলওয়ান ভূমি রক্ষার কমিটির সদস্য খালেদ আবু তাইহ জানান, দখলদার ইসরাইল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টা করা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ সম্প্রতি জেরুজালেমে তাদের ধ্বংসযজ্ঞের অভিযান তীব্র করেছে। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status