ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
বড় ভাইয়ের উপস্থিতিতেই ভাবীকে ধর্ষণ করল দেবর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 12:24 PM

বড় ভাইয়ের উপস্থিতিতেই ভাবীকে ধর্ষণ করল দেবর

বড় ভাইয়ের উপস্থিতিতেই ভাবীকে ধর্ষণ করল দেবর

বড় ভাইয়ের উপস্থিতিতে তার স্ত্রীকে (২৪) ধর্ষণ করার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। নাটোরের গুরুদাসপুর উপজলার গোপীনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

দুপুরে অভিযুক্ত ওই দুইজনকে আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়। গৃহবধূ অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে দেবর বারেক তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। স্বামীকে বলার পরেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে দোষারোপ করছিলেন। সামাজিকতার ভয়ে বিষয়টি কাউকে জানাননি।

গেল মঙ্গলবার রাতে বাড়ির বারান্দায় মাছ কাটছিলেন গৃহবধূ। সে সময় স্বামীও বাড়িতেই ছিলেন। তিনি জানান, হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। এ সময় স্বামী মালেক বৈদ্যুতিক বাতি নিভিয়ে তাকে শয়ন ঘরে ডাকেন। পরে সেখানে দেবর এসে ধর্ষণ করেন। দুজনেরই বিচার দাবি করেছেন। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status