ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
স্বামীর বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষিকার যৌতুক মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:51 AM

স্বামীর বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষিকার যৌতুক মামলা

স্বামীর বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষিকার যৌতুক মামলা

যৌতুকের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে যশোর আদালতে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিন এই মামলা করেন।

যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি মাসুদ রানা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে।

ফারজানা নাসরিন এজাহারে উল্লেখ করেন, আসামি মাসুদ রানা পরসম্পদ ও যৌতুক লোভী। ২০১৯ সালের ২১ জুন তিনি শামসি নাহিদ অঞ্চা নামে এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে যৌতুকের দাবিতে নির্যাতন করে ওই বছরের ৪ নভেম্বর তালাক দেন।

মাসুদ রানার সঙ্গে ফারজানা নাসরিনের মোবাইল ফোনে পরিচয়। পূর্বের বিয়ে গোপন করে পারিবারিকভাবে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে হয়। বিয়ের সময় মাসুদ রানাকে ৫ লাখ টাকার মালামাল ও দুই লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতে মাসুদ রানা ঢাকার পূর্বাচলে প্লট কেনার জন্য তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

যৌতুকের ৫ লাখ টাকা মাসুদ রানাকে দেওয়া হয়। বাকি ৫ লাখ যৌতুকের জন্য মাসুদ রানা তার স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। এক মাস আগে মাসুদ রানা শ্বশুরবাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে মারপিট করে চলে যান। এরপর বেশ কয়েকবার মিমাংসায় চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আদালতে এই মামলা করেন।

সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status