ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 9:19 PM

সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

সুন্দরবনে মাছ আহরণ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. হরমুজ হাওলাদারের ছেলে।

নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার বলেন, আমার ছোট ভাই আবু হাওলাদার ১০ সেপ্টেম্বর সকালে শরণখোলা ষ্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ আহরণ করতে সুন্দরবনে যায়। সোমবার গভীর রাতে ভাটির সময় জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ আবু হাওলাদারকে কামড় দেয়। এসময় তার ডাক চিৎকার দিলে সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বন সংলগ্ন চালিতা বুনিয়া এলাকার এক ওঝার মাধ্যমে আবুকে দু-দফা ঝাড়-ফুক দেয়া হয়। এতে তিনি সুস্থ না হওয়ায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

পরে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status