ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
কুমিল্লা মেডিকেলে কাজ না করেই বিল তুলে নেয়া প্রতিষ্ঠানকে ফের কার্যাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 7:17 PM

কুমিল্লা মেডিকেলে কাজ না করেই বিল তুলে নেয়া প্রতিষ্ঠানকে ফের কার্যাদেশ

কুমিল্লা মেডিকেলে কাজ না করেই বিল তুলে নেয়া প্রতিষ্ঠানকে ফের কার্যাদেশ

২০০৮ সালে বিল তুলে নিলেও অদ্যাবধি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভেকুয়াম প্লান্ট ও এয়ার প্লান্টের কাজ কতৃপক্ষকে বুঝিয়ে দিতে পারেনি স্পেকট্রা নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তা স্বত্বেও প্রতিষ্ঠানটিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অক্সিজেন প্লান্টসহ বেশ কিছু কাজ দেয়া হয়েছে। স্পেকট্রাকে এমন অনৈতিক সুবিধা দেয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নিমিউ এন্ড টিসি'র চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানের বিরুদ্ধে গত ৮ জুলাই  দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কাগজে কলমে গ্যাস পাইপলাইন কাজে ব্যবহৃত দুইটি প্লান্ট (ভেকুয়াম প্লান্ট ও ও এয়ার প্লান্ট) বুঝিয়ে দেওয়া হয় ২০০৮ সালে। গণপূর্ত থেকে বিলও তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা। কিন্তু সম্প্রতি নতুন সময় থেকে সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায় যে, ১২ বছরেও কুমিল্লা মেডিকেল কতৃপক্ষ রোগীর সেবায়  প্লান্ট দুটি বুঝে পায়নি।  বরং মেশিন মেনটেনেন্স বাবদও বছর বছর গুনেছেন সরকারী অর্থ। সম্প্রতি কামাল আনোয়ারুল কাদির সাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি তদন্ত প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান নতুন সময়কে বলেন, গ্যাস লাইনের প্লান্টটি এখন পর্যন্ত বুঝে না পাওয়ায় সিলিন্ডারের মাধ্যমে তারা রোগীর সেবা দিচ্ছেন।

দুদকে দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নিমিউ এন্ড টিসি'র চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানের যোগসাজসে সরকারি অর্থ তসরুপের এ সংস্কৃতি চালু হয়েছে।  তিনি স্পেকট্রাকে কাজ না করেই এ বাবদ ৩৩ লাখ ৬০ হাজার টাকা উঠিয়ে নিতে সহযোগিতা করেন।  গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকের কলেজের গ্যাস পাইপলাইন বাবদ ১০-১২ লাখ টাকার কাজ করেই ২ কোটি ৩১ লাখ টাকা প্রশাসনিক অনুমোদন করিয়ে নেয় এই চক্র। এমন অনেতিক বিল প্রদানে নিমিউ এন্ড টিসি'র চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানে একটি সুপারিশপত্র নতুন সময়ের হাতে এসেছে। এছাড়াও জামালপুর ও টাঙ্গাইল সদর হাসপাতালেও একই কায়দায় সরকারি টাকার তসরুপ করা হয় বলে দুদকে দেয়া অভিযোগে বলা হয়। 

অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সালের কাজ এখনো বুঝিয়ে দিতে না পারা প্রতিষ্ঠানকেই আবারো নানান কাজের অর্ডার দেয়া হচ্ছে।  সম্প্রতি নিমিউ এন্ড টিসি'র চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমান সাক্ষরিত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন পাইপলাইনের কাজ সেই  স্পেকট্রাকেই দেয়া আদেশের একটি কপি নতুন সময়ের হাতে এসেছে। ১২ বছর ধরেও কাজ বুঝিয়ে দিতে না পারা একটি প্রতিষ্ঠানকে কালো তালিকায় রা নিয়ে উল্টো কোনো তাদেরই বারবার নতুন কাজের আদেশ দেয়া হচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে আমিনুর রহমান নতুন সময়কে বলেন, এ কাজের জন্য স্পেকট্রা ছাড়া আর কোন প্রতিষ্ঠানকে তারা পাচ্ছেন না। অথচ সরকারি প্রতিষ্ঠান লিন্ডাও একই কাজ করে থাকেন বলে সুত্রে জানা গেছে।

সাম্প্রতিককালে দেশে বালিশ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বালিশের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বালিশটা দেওয়া হয়েছে। পর্দা কেলেঙ্কারিতেও পর্দার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। পর্দাটাও দেওয়া হয়েছিল। তবে এই গং এর অভিনব দুর্নীতি যেখানে ১২ বছরে অক্সিজেন সরবরাহের জন্য প্লান্ট দুইটি বুঝিয়েই দেয়া হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status