ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নাটোরের সমকামী তরুণী রুপা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:58 PM

নাটোরের সমকামী তরুণী রুপা গ্রেফতার

নাটোরের সমকামী তরুণী রুপা গ্রেফতার

গ্রেফতার করা হয়েছে নাটোরের আলোচিত সমকামি রুপা খাতুন ওরফে রুপকে। সদর থানার পুলিশ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাকে শহরের উপরবাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, রুপা খাতুন তার ছোট বনের ননদ শহরের চৌধুরী বড়গাছা এলাকার আব্দুল কুদ্দুসের মেয়েকে সাদিয়া ইসলাম মৌকে ২১ আগস্ট রাতে নিয়ে  পালিয়ে যায়। রুপাখাতুন গত ২৪ আগস্ট মৌকে শহরের উপর বাজারে নিজ বাড়িতে আনে।

ওই সকালে মৌকে  গ্যাস ট্যাবলেট (ইদুর মারা বিষ) খাওয়া অবস্থায় তাদের উদ্ধার করে তার পরিবারের পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পর রুপা খাতুনকেও বিষ খাওয়া অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। দুইজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সাদিয়া ইসলাম মৌ।

আব্দুল মতিন বলেন, এই ঘটনায় গত ২৯ আগস্ট মৌয়ের মা সুফিয়া বেগম বাদী হয়ে রুপা খাতুন সহ তার পরিবারের ৪ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।

আব্দুল মতিন জানান, রুপা ও মৌ দুইজন সমকামিতায় লিপ্ত ছিলেন। আর এই কারণে মৌকে নিয়ে পালিয়ে যায়।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রুপাকে গ্রেফতারের পর দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকিদের ধরার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status