ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:55 PM

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে মাদক কারবারী রতন আলী (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমাবার (১৪ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রতন আলীকে গ্রেপ্তার করে।

তিনি কাকনহাট সোল্ডারপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে।

র‌্যাব-৫ এর দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদককারবারী রতন দীর্ঘদিন হতে এই ব্যবস্যা চালিয়ে আসছিলো। সোমবার তাকে ২২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status