ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনের তারিখ ঘোষণার পরদিনই প্রার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:51 PM

নির্বাচনের তারিখ ঘোষণার পরদিনই প্রার্থীর মৃত্যু

নির্বাচনের তারিখ ঘোষণার পরদিনই প্রার্থীর মৃত্যু

করোনার সংক্রমণ রোধে শেষ মুহূর্তে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরই মারা গেলেন এক প্রার্থী। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


পারিবারের সূত্রে জানা যায়, নুরুল ইসলাম রক্তক্ষরণজনিত শারীরিক সমস্যা নিয়ে গত ২৭ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ৭ সেপ্টেম্বর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। গতকাল রোববার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সঙ্গে স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। বিকালে বাসায় ফেরেন। সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় আওয়ামী লীগে প্রভাবশালী নেতা ছিলেন নুরুল ইসলাম মণ্ডল। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান। কয়েক বছর আগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এ নেতা। এ ঘটনার পর তিনি সুস্থ হলেও শারীরিক বিভিন্ন জটিলতা ছিল।

চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। কিন্তু করোনা মহামারির কারণে ২৩ মার্চ নির্বাচন স্থাগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে স্থগিত হওয়া উপনির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে রোববার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তিনজন প্রার্থীর। এরা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সি (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনীত মাহবুব আলম (ধানের শীষ)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status