ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 5:51 PM

ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী শাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আলী শাহ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুভাগাজা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি মিরপুর বড়বাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status