ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
শর্ত মেনে শ্রীলঙ্কায় যেতে চায় না বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 5:14 PM

শর্ত মেনে শ্রীলঙ্কায় যেতে চায় না বাংলাদেশ

শর্ত মেনে শ্রীলঙ্কায় যেতে চায় না বাংলাদেশ

বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শর্ত মেনে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চায় না বাংলাদেশ। আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘কোয়ারেন্টিন বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে আমরা রাজি নই। তাদের শর্ত মেনে সে দেশে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।’

করোনা মোকাবিলায় শ্রীলঙ্কা সরকারের জারি করা নিয়মের ফলে এ সিরিজের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। টেস্ট সিরিজটি মূলত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে অক্টোবর-নভেম্বর মাসে নির্ধারণ করা হয়।

সরকারি নিয়ম অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত কি না, তা খতিয়ে দেখতে শ্রীলঙ্কায় প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বিসিবি চেয়েছিল, সফরে গিয়ে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য বিভাগের কাছে বিসিবির এই প্রস্তাব পাঠালেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের পরিকল্পনায় ছিল কোয়ারেন্টিন চলাকালীন নিজেদের প্রস্তুতি সেরে নেওয়া। কিন্তু শ্রীলঙ্কার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দলকে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। জাতীয় দল ও হাইপারফরম্যান্সের (এইচপি) ৬০ জন খেলোয়াড়ের সঙ্গে অফিশিয়ালদের পাঁচতারকা হোটেলে ১৪ দিন রাখা বিসিবির জন্য যথেষ্ট কঠিন।

জাতীয় দল ও এইচপি দল নির্ধারিত সময়ের আগেই শ্রীলঙ্কায় যাবে। সিরিজের আগে প্রথম দিকে দুই দলের যাবতীয় খরচ বিসিবিকেই বহন করতে হবে।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশকে কোনো দল দিতে পারছে না। বাংলাদেশ জাতীয় দল ও এইচপি দল নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে।


সম্পাদনা: এম আলমগীর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status