ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জানালা দিয়ে মাদরাসাছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 7:52 PM

জানালা দিয়ে মাদরাসাছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ

জানালা দিয়ে মাদরাসাছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ

রাজশাহীর গোদাগাড়ীতে এক মাদরাসাছাত্রীর (১৫) মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ইসলামিয়া মাদরাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী।

ওই ছাত্রীর বাবা জানান, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিলেন তিনি। ওই সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে একটি অপরিচিত ফোন নম্বর থেকে তার মেয়েকে বিরক্ত করছিল এক ব্যক্তি। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও এ নিয়ে অভিযোগ দেয়নি ভিকটিমের পরিবার। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status