ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত পরিবেশ মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 7:01 PM

করোনায় আক্রান্ত পরিবেশ মন্ত্রী

করোনায় আক্রান্ত পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে। ওই মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে করোনার উপসর্গ দেখা দিলে ১১ আগস্ট, মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মন্ত্রীর নমুনা সংগ্রহ করে। এরপর ১২ আগস্ট, বুধবার দুপুরে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা দীপংকর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হচ্ছেন।

এছাড়াও মন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৫১৩ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯৯৫ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। আজ সুস্থ হয়েছে ১১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

১২ আগস্ট, বুধবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status