ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে গার্মেন্টসের লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 6:37 PM

চট্টগ্রামে গার্মেন্টসের লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত

চট্টগ্রামে গার্মেন্টসের লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহার সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় অন্তত ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে কেডিএস গ্রুপের ওই পোশাক কারখানার একটি লিফটে দুর্ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে আজিজ নামে এক ব্যক্তি কাছে দাবি করেন, এ ঘটনায় অন্তত ২২ থেকে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। তার স্বজনরা ওই কারখানায় কাজ করেন। গার্মেন্টস কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা প্রকৃত ঘটনা আড়াল করছেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status