ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 6:25 PM

মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মসজিদ মার্কেটের ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গলা ও কব্জি কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। তিনি গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা বাতেন মিয়ার বাড়িতে থাকতেন। তিনি উপজেলার গোপালদী বাজারের মনির ফামের্সিতে কাজ করতেন। তবে ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফিরেনি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপালদী বাজার মার্কাস জামে মসজিদ মার্টেকের তিনতলা ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। নিহতের দুই হাতের কব্জি ও গলার অগ্রভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status