ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 6:20 PM

সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-লালপোল সড়কের দাউদপুর সবজি আড়ৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ী ও রামপুর হাজী ছিদ্দিক আহাম্মদ মৌলভী বাড়ির বাসিন্দা খোরশেদ আলম (৪৫) এবং সিএনজি চালক মাহবুবুল হক (৩৩)। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের দিঘীরপাড় কালার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের দাউদপুর সংলগ্ন সবজি আড়তের সামনে ফেনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মহাসড়কগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক মাহবুবুল হককে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী কালীদহ ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে অমিত চন্দ্র দাস, একই এলাকার সুরেশ দেবের ছেলে সুধী দেব ও জগদিশ চন্দ্র দাসের মেয়ে সুমিতা রাণী দাস। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status