ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কারাগারে সাবরিনা-পাপিয়ার ঈদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:11 AM

কারাগারে সাবরিনা-পাপিয়ার ঈদ

কারাগারে সাবরিনা-পাপিয়ার ঈদ

মহামারি করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন জীবনে এই প্রথমবার ঈদ কাটাচ্ছেন কারাগারে।

এদিকে নানা অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকেও কাশিমপুর মহিলা কারাগারে পরিবার-পরিজন ছেড়ে কারাবন্দিদের সঙ্গে ঈদ করতে হচ্ছে।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার মো. আনোয়ার হোসেন জানান, পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ সেলে এবং সাবরিনাকে আলাদা কক্ষে রাখা হয়েছে। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রয়েছেন আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, ফার্মার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।

এই কারাগারের জেলার উম্মে সালমা জানান, এই কারাগারে একহাজার ৩৩৫ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন ফাঁসির ও ১৭৪ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার বাহারুল ইসলাম জানান, এ কারাগারে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২ হাজার ৮৫৬ বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৩১ জন ফাঁসির এবং ৫৬৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাদের কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, আলোচিত সন্ত্রাসী সুইডেন আসলাম, ক্যাসিনোকোণ্ডে গ্রেপ্তার সেলিম খানসহ তিন হাজারের বেশি বন্দি আছেন। কারাগারটিতে ৮ শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও তিন শতাধিক যাবজ্জীবন দন্ডিত আসামি রয়েছেন।

কারা কর্মকর্তারা জানান, কারাবন্দীদের জন্য ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদা ভাত, ডিম ও আলুর দম ও রাতে পোলাও মাংস, ডিম, মিস্টি, দই, সালাদ, কোল্ড ড্রিংকস ও পান সুপারিসহ বিশেষ খাবারের আয়োজন রয়েছে।

করোনাভাইরাসের কারণে এবার কারাবন্দিরা যার যার ওয়ার্ডে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status