ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
অভিমানে বোনের আত্মহত্যা, ভাই আশঙ্কাজনক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:08 AM

অভিমানে বোনের আত্মহত্যা, ভাই আশঙ্কাজনক

অভিমানে বোনের আত্মহত্যা, ভাই আশঙ্কাজনক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিষপান করে বোনের আত্মহত্যা ও ছোটভাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতের নাম রুমা আক্তার (১৪) ও আশঙ্কাজনক অবস্থায় ছোটভাই ভাই মো. আরিফ আহমদ (১২)।

নিহত ও গুরুতর আহত ভাইবোন দুজনই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. ডালিম মিয়ার সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০১ আগস্ট) ঈদের দিন সকাল ৭টায় ভাই আরিফ তার বড়বোন রুমা আক্তারের কাছ থেকে জোরপূর্বক ছোটভাই আরিফ ২০ টাকা নিয়ে গেলে বোন রুমা আক্তার অভিমান করে ঘরে রক্ষিত কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বোনের বিষপানের দৃশ্য দেখে ছোটভাই আরিফও এসে বিষপান করে।

তাদের স্বজনরা এমন অবস্থা দেখে তাদের দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টায়  চিকিৎসাধীন অবস্থায় বোন রুমা আক্তারের মৃত্যু হয়। এদিকে ছোটভাই আরিফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status