ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 3:31 PM

স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে লাশ

স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে লাশ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আনিছ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আনিছের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। শনিবার (০১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, আনিছ ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে শিবালয়ে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই আনিছ নিহত হন।

ওসি আরও বলেন, ব্যবসায়িক কাজে আটকে যাওয়ায় আনিছ ঈদের দিন সকালে বাড়ি ফিরছিলেন। বাড়িতে স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করার কথা ছিল তার। আনিছের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status