ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতাল থেকে অমিতাভের ঈদ শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 1:12 PM

হাসপাতাল থেকে অমিতাভের ঈদ শুভেচ্ছা

হাসপাতাল থেকে অমিতাভের ঈদ শুভেচ্ছা

যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবের আমেজে আজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন অন্যতম বৃহত্তম এ ধর্মীয় উৎসব। বিশেষ এ দিনে অনুরাগীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জুলাই থেকে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন। আজ শনিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভক্তদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান বিগ বি। লেখেন, ঈদুল আজহা মোবারক। সেইসঙ্গে একটি ছবিও শেয়ার করেন অমিতাভ।

দুই সপ্তাহ আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা। গত ২৭ জুলাই ঐশ্বরিয়া ও তাঁর কন্যা আরাধ্যার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ওই দিনই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তাঁরা।

জনসাধারণ থেকে তারকা-মহাতারকা, বৈশ্বিক মহামারি করোনা হানা দিয়েছে অনেকের ঘরেই। অমিতাভ বচ্চনকে নিয়ে ভক্তদের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টিও এ তারকা বেশ ভালোভাবেই অবগত। কয়েক দিন আগে অমিতাভ জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিঃসঙ্গতা অনুভব করছেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ ‘গুলাবো সিতাবো’ চলচ্চিত্রে দেখা গেছে। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়। ভক্তদের উজ্জীবিত রাখতে এ মেগাস্টার তাঁর আপডেট জানাচ্ছেন নিয়মিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status