ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জে ককটেলসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:41 AM

সিরাজগঞ্জে ককটেলসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে ককটেলসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক

থানা এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেলসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন উল্লাপাড়া উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সদর ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, শিবিরকর্মী হাসান আলী, মনিরুল ইসলাম, রায়হান শেখ ও  মনিরুল ইসলাম (২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, থানা এলাকায় নাশকতা করার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার তুশি-তারেক ছাত্রাবাসে ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে আটক করে। এ সময় ছয়টি ককটেল, ছাত্রশিবিরের সংবিধান বই, সমর্থক ফরম জব্দ করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘ঈদুল আজহার সময় থানা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ জনসাধারণের জানমালের ক্ষতি করতে নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতরা নাশকতা করার পরিকল্পনার বিষয় স্বীকার করেছেন। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status