ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবৈধ সম্পর্ক: যুবককে মূত্রপান করানো হলো ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 July, 2020, 7:46 PM
সর্বশেষ আপডেট: Friday, 31 July, 2020, 7:50 PM

অবৈধ সম্পর্ক: যুবককে মূত্রপান করানো হলো 
ভিডিওঅবৈধ সম্পর্কের অভিযোগে ভারতের রাজস্থানে এক যুবককে মূত্র পান করানো হয়েছে। এ দৃশ্য ভিডিওতে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। ফলে তা মুহূর্তেই ভাইরাল হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, এ ঘটনা ঘটেছে রাজস্থানের বারমার জেলায় চৌহাটান পুলিশ স্টেশনের অধীনে একটি এলাকায়। সেখানে ওই যুবককে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িত থাকার সন্দেহে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কেটে দেয়া হয় তার চুল। নির্যাতন চালানোর পর তাকে মূত্র পান করতে বাধ্য করা হয়।
এরপর দু’পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সিদ্ধান্ত হয় কোনো পক্ষই পুলিশে যাবে না। কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ গিয়ে হাজির হয় সেখানে। যুবককে নির্যাতনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তারা। চৌহাটান পুলিশ স্টেশনের এসপি অজিত কুমার এ ঘটনার তদন্ত করছেন।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status