ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছয়তলা ভবনের ছাদ থেকে গরু উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 4:55 PM

ছয়তলা ভবনের ছাদ থেকে গরু উদ্ধার

ছয়তলা ভবনের ছাদ থেকে গরু উদ্ধার

ছয়তলা ভবনের ছাদ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভারতের বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। বর্তমানে কেজি হলি পুলিশ স্টেশনে গরুটি রাখা আছে।

প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সুনিল দুগার বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গরুটি ভবনের ছাদে লুকিয়ে রাখা ছিল। গরুটি হত্যা করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে তিনি দাবি করেন, আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ওই ভবনের ছাদে পৌঁছায়, গরুটির মালিকের দাবি ছিল- গরুটি বড় করার জন্য কিনেছি।

অবশ্য গরুর মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদ্ধারে নামে পুলিশ। বর্তমানে থানার একপাশে রাখা আছে গরুটি। যদিও এ ব্যাপারে কাউকে গেপ্তার করেনি পুলিশ।

দুগার চান, গরুর মালিকের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগে মামলা নিক পুলিশ। কিন্তু পুলিশ যে মামলা নিয়েছে, তাতে ৬০ রুপি জরিমানা হতে পারে। এজন্য মনঃক্ষুণ্ন তিনি। সূত্র: বেঙ্গালোর মিরর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status