ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 11:58 AM

করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী

করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পী রবি চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ।
 
এছাড়া তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন- তা উল্লেখ করেননি।
 
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।
 
 রবি চৌধুরীর আগে সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন করোনামুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status