ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 11:08 AM

বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ওই বিস্ফোরণ ঘটে। খবর আরব নিউজ।

সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার সেনা ঘাঁটির একটি অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী উভয়ই ব্যবহার করে থাকে।

এর আগে গত বছরের আগস্টেও ওই একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদ জুড়েই।

ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রোববারের বিস্ফোরণের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইরাকের প্যারামিলিটারি ফোর্স গত বছর একের পর এক বিস্ফোরণের ঘটনার দায় চাপিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর। কারণ সে সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status