ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেউ পাশে নেই, একাকিত্বের কষ্ট কাঁদাচ্ছে অমিতাভকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 July, 2020, 11:19 AM

কেউ পাশে নেই, একাকিত্বের কষ্ট কাঁদাচ্ছে অমিতাভকে!

কেউ পাশে নেই, একাকিত্বের কষ্ট কাঁদাচ্ছে অমিতাভকে!

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নানাবতী হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি।

গত ১৫ দিন ধরে একা একাই কোভিড রোগের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। তার পাশে কেউ নেই।

একা থাকার কষ্ট ব্লগে অমিতাভ লিখেছেন এভাবে- ‘রাতের অন্ধকারঠান্ডা ঘরএকা আমিচোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু ঘুম নেই চোখে! চারপাশে কেউ কোত্থাও নেইভাবনাগুলো স্বাধীন ভাবে ডানা মেলার সুযোগ পেয়েছে যেন এই সময়ে। অনেকটাই যেন ‘সিলসিলা’র সেই ‘ম্যায় ঔর মেরে তনহাই অকসর ইয়ে বাতে করতে হ্যায়.’

অমিতাভ জানেন, একা একা লড়ার রোগ কোভিড শুধু শরীরে নয়, মনেও ছাপ ফেলে। কারণ, এই লড়াইয়ে কেউ পাশে থাকে না। তার পাশেও গত ১৫ দিন ধরে কেউ নেই! তিনি একা লড়ছেন এই বৃদ্ধ বয়সে।

তার আরও আক্ষেপ, সবাই তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানাচ্ছেন। তারপরেও তার লড়াইটা শুধু তারই।

ব্লগে সেই লড়াইয়ের বর্ণনায় অমিতাভ জানিয়েছেন, ‘কাছের মানুষ বলতে এখন ডাক্তারবাবু। যিনি আমার দেখভাল করছেন। তিনি ছাড়া আর কারও ঘেঁষার অনুমতি নেই। তাই চোখ ভিজে উঠলেও মুছিয়ে দেয়ার মতো কোনো হাত আমার পাশে নেই। একা থাকার এই ভয়, হতাশা মনে ক্ষত তৈরি করতে পারে যে কোনো সময়। শরীরের মতো মনকেও কাবু করে দেয় দেখতে দেখতে। এই ক্ষত সারানোর জন্যও আলাদা যত্ন দরকার। দরকার কাউন্সেলিংয়ের, যা একা লড়াইয়ের দিনগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে সাহায্য করবে।’

এদিকে অমিতাভের সঙ্গেই নানাবতী হাসপাতালে কোভিডের সঙ্গে লড়ছেন অমিতাভের ছেলে অভিষেক, ছেলের স্ত্রী ঐশ্বরিয়া রাই, নাতনি আরাধ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status