ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালুকায় অসহায় মানুষের মাঝে বিজিএফের চাল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 4:51 PM

ভালুকায় অসহায় মানুষের মাঝে বিজিএফের চাল বিতরণ

ভালুকায় অসহায় মানুষের মাঝে বিজিএফের চাল বিতরণ

ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) কর্তৃক পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ডিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অতি দরিদ্র ৪৩২৪ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার  সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নে ওই চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বসির মল্লিক, সাবেক ছাত্র নেতা সৌমিক চক্রবর্তী নিপুণ,  ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, ভরাডোবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আফতাব পাঠান, ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status