ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 4:23 PM

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীর দারুস সালামে একটি কাভার্ডভ্যান থেকে সাত হাজার ৭৮০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতার ব্যক্তির নাম হেলাল মিয়া। রোববার ভোর সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১৯০ টাকা ও পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৭ হাজার ৭৮০টি ইয়াবাসহ হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরবরাহ করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status