ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম স্ত্রীকে ছাড়লেও বন্ধুর সঙ্গে সুখেই আছেন অরিজিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 1:20 AM

প্রথম স্ত্রীকে ছাড়লেও বন্ধুর সঙ্গে সুখেই আছেন অরিজিত

প্রথম স্ত্রীকে ছাড়লেও বন্ধুর সঙ্গে সুখেই আছেন অরিজিত

প্রচারবিমুখ গায়ক হিসেবেই পরিচিত বলিউডে এখনকার সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। অরিজিতের ব্যক্তিগত জীবন মোটেও সাদামাটা নয়। তার জীবনে ঘটেছে প্রেম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদও।

নিজে মুখ না খুললেও শোনা যায়, প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করার সময়ে ‘ফেম গুরুকুল’-এর এক প্রতিযোগীকে বিয়ে করেন অরিজিৎ। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। অল্প দিনেই তাদের সংসার ভেঙে যায়। ২০১৪ সাল অরিজিতের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ এক বছর। ‘গুন্ডে’, ‘টু স্টেটস’-এর মতো সুপারহিট ছবিতে গান গেয়ে অরিজিৎ তখন সুপারহিট। ওই বছরেই আবার বিয়ে করেন অরিজিৎ।

এবারের পাত্রী কোয়েল রায়। কে এই কোয়েল? একটি সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, কোয়েল তার ছোটবেলার বন্ধু। তারা একই স্কুলে পড়তেন। শোনা যায়, কোয়েলই নাকি অরিজিতের ‘লাভ অব লাইফ’। এও জানা যায়, অরিজেতের মতো কোয়েলেরও বিবাহবিচ্ছেদ হয়েছিল। তার প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে। কিন্তু কোয়েলেরও প্রথম বিয়ে সুখের হয়নি। ঠিক যেমনটা সুখের হয়নি অরিজিতের প্রথম বিয়ে।

অবশেষে অনেক বাধা, অনেক প্রতিকূলতা পেরিয়ে ২০১৪ সালে এক হন ছোটবেলার দুই বন্ধ অরিজিৎ ও কোয়েল। অরিজিৎই নাকি প্রেম প্রস্তাব দিয়েছিলেন প্রথমে। কোয়েল রাজি হয়ে যান। বাঙালি মতে বিয়ে করেন দুজনে। কিন্তু গ্ল্যামারের আলো, চাকচিক্য কোনো দিনই টানেনি স্বামী-স্ত্রীকে।

অরিজিৎ জানান, পাবলিক অ্যাপিয়ারেন্সে বেজায় অরুচি তার স্ত্রীর। ফ্ল্যাশলাইটের ঝলকানি, সেলফি তোলার ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন কোয়েল। দ্বিতীয় সংসারে আরেকটি সন্তান হয় কোয়েলের। অরিজিৎ এবং দুই সন্তান নিয়ে অন্তরালেই থেকে যেতে চান এই বাঙালি মেয়ে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status