ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাত্র অপছন্দ, বিয়ে ভাঙতে বাবা বললেন ‘মেয়ে করোনা পজিটিভ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 1:23 AM

পাত্র অপছন্দ, বিয়ে ভাঙতে বাবা বললেন ‘মেয়ে করোনা পজিটিভ’

পাত্র অপছন্দ, বিয়ে ভাঙতে বাবা বললেন ‘মেয়ে করোনা পজিটিভ’

নিজের পছন্দে বিয়ে করতে চেয়েছিল মেয়ে। তা একেবারে অপছন্দ ছিলো বাবার। কিন্তু মেয়ে তো সাবালিকা, বিয়ে আটকাবেন কী করে? তাই মেয়ের রেজেস্ট্রি আটকাতে অদ্ভুত এক ফন্দি আঁটলেন বাবা।  ১০০ শতাংশ কাজও করল তার সেই ফন্দি।  শেষ পর্যন্ত করোনার দোহাই দিয়ে মেয়ের বিয়ে সাময়িকভাবে রুখে দিলেন ভারতের মধ্যপ্রদেশের ওই মেয়ের বাবা।

গত সোমবার এক ১৯ বছরের যুবতী তার প্রেমিক ও বান্ধবীদের নিয়ে জেলা আদালতে হাজির হয়েছিলেন।  ম্যারেজ রেজিস্ট্রার বীরেন্দ্র ভার্মার কাছে প্রয়োজনীয় নথি জমা করছিলেন। সেই সময় আদালত চত্বরে হাজির হন মেয়েটির বাবা। তিনি ম্যারেজ রেজিস্ট্ররকে জানান, আমার মেয়েটি করোনা আক্রান্ত। ব্যস আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেন ওই বীরেন্দ্র ভার্মা। মজার বিষয় হল মেয়েটির করোনা পরীক্ষা হলেও তার রিপোর্ট এখনও আসেনি। আগামী ১৪ দিন তাকে হোম আইসোলেশনে রাখা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য দপ্তর।


ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমে বীরেন্দ্র ভার্মা জানান, ‘দুজনেই সাবালক-সাবালিকা। তারা বিয়ে করবে বলে আমার কাছে এসেছিলেন। কিন্তু মেয়েটির পরিবারকে দেখে মনে হল তারা বিয়েটিকে সমর্থন করে না। তাই হয়তো মেয়েটিকে করোনা আক্রান্ত প্রমাণিত করে বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেন।

তিনি আরও জানান, ‘মেয়েটি করোনা আক্রান্ত শোনার পর আমাদের আর কিছু করার ছিল না। তাকে বাড়ি ফিরে যেতে বলি।  আদালতের কর্মীরাও বাড়ি ফিরে যান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status