ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাকিবের রকস্টার এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 May, 2026, 2:33 PM

শাকিবের রকস্টার এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক

শাকিবের রকস্টার এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক

আসন্ন ঈদুল আজহার আলোচিত সিনেমা রকস্টার ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। শাকিব খান অভিনীত সিনেমাটির পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর সম্প্রতি প্রকাশিত প্রথম গান পিরিতি নতুন করে আলোচনায় এসেছে।

নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই এটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সংগীতশিল্পী পান্থ কানাই। এবার যুক্ত হয়েছেন আরও এক চমক-ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সুনিধি। নির্মাতাও বিস্তারিত গোপন রেখেছেন। রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতে দক্ষ সুনিধি দুই বাংলার শ্রোতাদের কাছে পরিচিত মুখ। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন এবং নিয়মিত বিভিন্ন কনসার্ট ও আয়োজনে অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status