ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবারের জরিপেও এগিয়ে জো বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 10:49 AM

এবারের জরিপেও এগিয়ে জো বাইডেন

এবারের জরিপেও এগিয়ে জো বাইডেন

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এরইমধ্যে একাধিকবার জনমত জরিপ নেওয়া হয়েছে। সর্বশেষ জনমত জরিপের ফলাফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশ নেওয়া তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার। এর আগে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত ১৮ জুনের জরিপের ফলাফলে ট্রাম্পের অবস্থান এর চেয়ে ভালো ছিল। সেখানে ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং বাইডেনের পক্ষে ৪৯ শতাংশ সমর্থন ছিল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে দু’জনের মধ্যে পার্থক্য আট পয়েন্ট থেকে বেড়ে ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এর আগের বেশ কয়েকটি জরিপের ফলাফলেও দেখা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের পাল্লাই বেশি ভারী। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অদক্ষতা, কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হত্যা এবং বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের ভোট ক্রমেই কমতে শুরু করেছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status