ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুকুরের আক্রমণ থেকে বোনকে রক্ষা, ভাইয়ের মুখে ৯০ সেলাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 10:10 AM

কুকুরের আক্রমণ থেকে বোনকে রক্ষা, ভাইয়ের মুখে ৯০ সেলাই

কুকুরের আক্রমণ থেকে বোনকে রক্ষা, ভাইয়ের মুখে ৯০ সেলাই

চার বছর বয়সী মেয়েটিকে হঠাৎ আক্রমণ করে একটি জার্মান শেফার্ড কুকুর। সেই আক্রমণ থেকে তাকে বাঁচাতে ছুটে আসে তার ৬ বছর বয়সী ভাই ব্রিজার ওয়াকার। তবে কুকুরের আক্রমণ থেকে বোনকে বাঁচাতে পারলেও নিজে আক্রমণের শিকার হয় ব্রিজার। এতে সে মারাত্মকভাবে জখম হয়। পরে ব্রিজারের মুখে ৯০টি সেলাই দেয়া হয়েছে।

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের উয়োমিং রাজ্যে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্রিজারের সাহসিকতার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অ্যান হ্যাথওয়েসহ অনেকেই।

ওই শিশুটির পরিবারের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কুকুরটি যখন ব্রিজারের বোনকে আক্রমণ করে তখন সে ছুটে আসে। কুকুরটি পালিয়ে না গিয়ে রক্ষাকারী ভাইয়ের ওপর আক্রমণ করে বসে। কুকুরটি ব্রিজারের মুখে আঘাত করে। পরে সে দুই ঘণ্টার সার্জারিতে ছিল। সার্জারিতে তার মুখে ৯০টি সেলাই দেয়া হয়েছে।

ব্রিজারের বাবা বোনকে বাঁচাতে তার এগিয়ে আসার কারণ জানতে চান। তখন ব্রিজার বলে, ‘আমি ভেবেছিলাম, এই কুকুরের হামলায় যদি কারও মৃত্যু হয় তাহলে সেটা আমারই হোক।’

ব্রিজারের এক আত্মীয় ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ব্রিজারের এই ঘটনা জানান। পরে সেটা অ্যান হ্যাথওয়ের নজরে আসে। তিনি ব্রিজার ওয়াকারের সাহসিকতা নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট দেন, যেখানে দশ লাখ লাইক ও হাজার হাজার মন্তব্য পড়েছে। প্রচুর মানুষ পোস্টটি শেয়ার করেছে। মূলত এই পোস্টের মাধ্যমেই ঘটনাটি সবার নজরে আসে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status