ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে রাজনাথ সিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 July, 2020, 10:07 AM

সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে রাজনাথ সিং

সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে রাজনাথ সিং

লাদাখ সীমান্তে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চীনের সঙ্গে উত্তেজনা এখনও চলমান। চীন সামান্য কিছু সেনা সরিয়ে নিলেও পূর্ব লাদাখে ফিঙ্গার পয়েন্টগুলো থেকে সম্পূর্ণভাবে সেনাদের সরিয়ে নিতে নারাজ তারা।

তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের দাবিতে অনড় নয়াদিল্লিও। তাই এই মুহূর্তে চীনা সেনাদের গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র। এমন পরিস্থিতিতেই লাদাখ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই বিশেষ সময়ে রাজনাথ সিং-এর লাদাখ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবারের বৈঠকে ফিঙ্গার পয়েন্ট থেকে সরতে রাজি হয়নি চীনা বাহিনী। ফলে চাপা উত্তেজনার মধ্যেই লাদােখের পরিস্থিতি জানতে সেখানে সফর করছেন তিনি।

শুক্রবার সকাল ৬ টার দিকে লাদাখ পরিদর্শনের জন্য রওনা দেন রাজনাথ সিং। লাদাখ ও জম্মু কাশ্মীরে দু’দিনের সফরে তার সঙ্গে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।

শুক্রবার লাদাখ সফর শেষ করবেন রাজনাথ সিং। এরপর শনিবার শ্রীনগরে যাবেন তিনি। অন্যদিকে ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন চিফ অব নর্দার্ন কমান্ড লে. জেনারেল ওয়াই কে যোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কাছে সীমান্তের পরিস্থিতি ব্যাখ্যা করবেন তিনি।

ইতোমধ্যেই পূর্ব লাদাখে আরও ৬০ হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে ভারত। এছাড়া ভীষ্ম ট্যাংক, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। চীন সীমান্তে চলছে ভারতীয় সেনাদের কড়া নজরদারি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status