ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে শিক্ষক, টানা চার বছর ধর্ষণ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 3:10 PM

হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে শিক্ষক, টানা চার বছর ধর্ষণ!

হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে শিক্ষক, টানা চার বছর ধর্ষণ!

চার বছর ধরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণের ব্যাপারে মুখ খুললে ছাত্রীকে প্রাণে মারারও হুমকি দিয়েছিল ওই শিক্ষক। শেষপর্যন্ত পরিবারের সহায়তার পুলিশের দ্বারস্থ হয়েছে ওই ছাত্রী। ভারতের গুজরাটের কচ্ছ জেলায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ১৪-১৫ বছয় বয়স থেকে মেয়েটি আরবি ও উর্দু শিখতে ওই মাদ্রাসায় যেত। সেখানেই দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছে সে।

পুলিশ বলছে, একদিন ক্লাস শেষ হওয়ার পর ওই শিক্ষক তার জামা কাপড় ধুয়ে দিতে বলে ছাত্রীকে। সেই পোশাক দিয়ে তাকে বাথরুমে পাঠিয়ে দেয়। ক্লাস শেষ করার পর সব ছাত্রছাত্রী চলে গেলেও বাড়ি ফিরতে পারেনি ওই ছাত্রী।

হঠাৎ করেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই শিক্ষক। এরপর কখনো মেরে ফেলার হুমকি দিয়ে আবার কখনো ধর্ষণের ভিডিও ফাঁস করে দেওয়ার কথা বলে টানা চার বছর ধরে নির্যাতন চলতে থাকে।

জানা গেছে, কয়েক মাস আগে নির্যাতিতার বিয়ে হয়েছে। স্বামীর সহায়তায় পুলিশে অভিযোগ করেছে ভুক্তভোগী। তার শারীরিক পরীক্ষায় যৌন নিপীড়নের প্রমাণ মিলেছে। মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক সামসুদ্দিন হাজি সুলেমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status