ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আমাদের ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:54 PM

আমাদের ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাও

আমাদের ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাও

রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ এর অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশি ফাহিম সালেহ’র বেড়ে উঠা ও পড়াশুনা যুক্তরাষ্ট্রে। তথ্য প্রযুক্তির এই উদ্যোক্তা অল্প বয়সেই হয়ে যান মিলিয়নেয়ার।

টুইটারে তাকে নিয়মিত অনুসরণ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমের টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে জানায় নিউইয়র্কের পুলিশ।

শুধু ‘পাঠাও’-নয়,একই ভাবনায় প্রতিষ্ঠিত নাইজেরিয়ায় রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘গোকাডা’র প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন ফাহিম সালেহ।

বাংলাদেশের সন্দ্বীপের হরিশপুরের সন্তান নিউইয়র্ক সিটি-সংলগ্ন পোকিস্পিতে বসবাসরত আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের একমাত্র ছেলে ফাহিম সালেহ।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status