ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্কুল ফিডিং এর খাদ্যসামগ্রী
নতুনসময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:24 PM

বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্কুল ফিডিং এর খাদ্যসামগ্রী

বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে স্কুল ফিডিং এর খাদ্যসামগ্রী

বরগুনার বামনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে চলমান স্কুল ফিডিং কার্যক্রমের খাদ্যসামগ্রী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বাস্তবায়নকারী সংস্থা সুশীলন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা সদরের পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত প্রতিটি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ওই সংস্থাটির প্রতিনিধিরা খাদ্যসামগ্রী তুলে দেন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে স্কুল ফিডিং এর খাদ্য পৌঁছে দেওয়া হবে।

বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের অফিস সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। ফলে যে সকল এলাকায় সরকারের স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে সে সব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক পুষ্টি স্বাভাবিক রাখার জন্য বাড়ি বাড়ি গিয়ে স্কুল ফিডিং এর খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে শিক্ষার্থীরা বাড়িতে থাকলেও তারা পুষ্টিবঞ্চিত না হয়। এ লক্ষ্যে বাস্তবায়নকারী সংস্থা সুশীলন এ উপজেলায় ৬২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ি বিদ্যালয়ে মোট ৮৯৩৬ শিক্ষার্থীর মাঝে ৩৮ প্যাকেট পুষ্টিগুণসম্পন্ন বিস্কুট, চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণ করে।

সুশীলন বরগুনা জেলা মনিটরিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সরকারের স্কুল ফিডিং কর্মসূচি এ উপজেলায় সুশীলন বাস্তবায়ন করছে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের স্কুল ফিডিং এর জন্য মজুদকৃত খাদ্যসামগ্রী নষ্ট হতে পারে। তাই সরকারের সিদ্ধান্তমোতাবেক ওই খাদ্যসামগ্রী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি আমাদের কর্মীরা পৌঁছে দিচ্ছেন।

বামনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বালেন, সুশীলন এ উপজেলায় সুনামের সাথে স্কুল ফিডিং এর কর্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্কুল ফিডিং এর খাদ্য পৌঁছে দিচ্ছে।



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status