ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আবারো করোনা পজিটিভ হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:29 PM

আবারো করোনা পজিটিভ হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আবারো করোনা পজিটিভ হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আবারো করোনা পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।

এ সময় সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে তিনি আবারো করোনা টেস্ট করাবেন।

গত মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার দাফতরিক বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দৈনন্দিন কাজ-কর্ম সারছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে বিরক্ত হয়ে গত সোমবার ফের টেস্ট করান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

৬৫ বছর বয়স হওয়ায় করোনায় অতিরিক্ত ঝুঁকিতে আছেন বোলসোনারো। কিন্তু বুধবার পর্যন্ত তার মধ্যে কোনো প্রকার লক্ষণ কিংবা জটিলতা দেখা যায়নি। এমনকি জ্বর কিংবা কাশিও নেই।

অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টুকু তার ভীষণ বিরক্তিকর লাগছে। গৃহবন্দী দশায় আর মন আর টিকছে না। এমনটাই জানিয়েছেন সিএনএনকে। তিনি আশা করেছিলেন যে এই টেস্টেই তিনি নেগেটিভ হবেন। কিন্তু পজিটিভ হওয়ায় তাকে আরো এক সপ্তাহ কোয়ারেন্টাইনেই থাকতে হচ্ছে।

অবশ্য করোনার এই সময়ে তিনি বেশ বিতর্কিত। তার বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ব্রাজিল। শুরুতে তিনি করোনাকে সাধারণ ফ্লু’র মতো জ্ঞান করেছিলেন। লকডাউনের বিরোধিতা করেছেন। বিরোধিতা করেছেন মাস্ক পরিধানের ক্ষেত্রেও। সামাজিক দূরত্বের বিষয়টিকেও আমলে নেননি।

এমনকি করোনা ব্রাজিলে মহামারি আকার ধারন করার আগ মুহূর্তে ম্যালেরিয়ার ওষুধ সেবনে দেশবাসীকে আহব্বান জানিয়েছিলেন। তবুও তিনি লকডাউন দেয়ার পক্ষে ছিলেন না। গেল সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বোলসোনারোও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রেক্সিক্লোরোকুইন সেবন করছেন। তার গোড়ামীর কারণে এক মাসের ব্যবধানে দুই-দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন।

উল্লেখ্য, বিশ্বে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মারা গেছে ৭৫ হাজার ৫২৩ জন।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status