ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভারত গিয়ে মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল সাহেদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 12:19 AM

ভারত গিয়ে মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল সাহেদের

ভারত গিয়ে মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল সাহেদের

পলাতক থাকার সময় নিজেকে মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আড়াল করতে চুল কালো ও গোঁফ ফেলে দিয়েছিলেন। কিন্তু মাথা কামাননি মানুষের নজর কাড়বে বলে। পরিকল্পনা ছিল ভারতে গিয়ে মাথা ন্যাড়া করে ফেলবেন যাতে তাকে কেউ চিনতে না পারে।

কিন্তু তাকে আর মাথা ন্যাড়া করতে হয়নি। নানা ছলাকলা কৌশল করেও পার পেলেন না। ধরা খেলেন র‍্যাবের হাতে।

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, অর্থ আত্মসাৎসহ নানা প্রতারণার অভিযোগে আটক রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে আজ ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তিনি ভারতে পালাচ্ছিলেন।

করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া সনদ দেওয়ার অভিযোগ ৬ জুলাই র‌্যাব সাহেদের রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। ঘন ঘন স্থান বদল, নিজের মোবাইল ফোন ফেলে দেওয়াসহ নানা কৌশলে গত ৯ দিন র‍্যাবকে ফাঁকি দিয়ে গেছেন তিনি।

তবে ভারতে পালানোর আগেই আজ ভোরে তাকে ধরতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় আনার আগে র‍্যাবের এডিজি (অপারেশন) কর্নেল তোফায়েল আহমেদ সাতক্ষীরা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার এড়াতে সাহেদ বিভিন্ন চালাকি করেছিলেন। তিনি গোঁফ কেটে ফেলেছিলেন, সাদা চুল কালো করেছিলেন। বোরকা পরে পালাচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে কর্নেল তোফায়েল আহমেদ বলেন, ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তার (সাহেদ) মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল, যাতে সেখানে কেউ চিনতে না পারে।

এর আগেও একবার সাহেদ একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলেন সাহেদ। এবারও একই পথ বেছে নেন। রাতের শেষভাগে সাহেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status