এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ছুটে বেড়াচ্ছেন সৈকতে, ভাইরাল বিপাশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:57 PM
এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ছুটে বেড়াচ্ছেন সৈকতে, ভাইরাল বিপাশা
বলিউডের অন্যতম হট গার্ল বলা হয় তাঁকে। রাজ থেকে জিসম কিংবা অ্যালোন, তাঁর গ্ল্যামারের ছটায় উজ্জ্বল রূপোলি পর্দা। বুঝতেই পারছেন, বাঙালি কন্যা বিপাশা বসুর কথাই বলা হচ্ছে। করণ সিং গ্রোভারকে বিয়ে করে, লকডাউনের মধ্যে যিনি জমিয়ে সংসার করছেন। এবার সেই বিপাশা বসু শেয়ার করলেন তাঁর পুরনো ছবি। অর্থাত মডেলিংয়ের সময়ের ছবি শেয়ার করলেন বিপাশা।
যেখানে সমুদ্র সৈকতে এক টুকরো সাদা কাপড় জড়িয়ে ফটোশ্যুট করতে দেখা যায় বিপাশাকে। স্ত্রীর ওই ছবি দেখে যেন চমকে যান করণ।
জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদর পর ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। অ্যালোনের সেট থেকেই করণ, বিপাশার সম্পর্কের সূত্রপাত। অ্যালোন মুক্তি পাওয়ার পরপরই টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই বং বিউটি। করণ-বিপাশার বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি। ওই বিয়ে দেখে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, বেশিদিন হয়ত বিপাশার মন টিকবে না করণের সংসারে। যদিও সবাইকে ভুল প্রমাণিত করে করণ সিং গ্রোভারের সঙ্গে চুটিয়ে সংসার করছেন বিপাশা বসু।