ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সাইফ আমাকে বিকিনি পরা থেকে আটকাতে পারবে না: কারিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 9:48 PM

সাইফ আমাকে বিকিনি পরা থেকে আটকাতে পারবে না: কারিনা

সাইফ আমাকে বিকিনি পরা থেকে আটকাতে পারবে না: কারিনা

২০১৮ সালে কুণাল খেমু এবং সোহা আলি খানের সঙ্গে মলদ্বীপে বেড়াতে যান সইফ-করিনা। মলদ্বীপে গিয়ে করিনার 'হট' অবতার চোখে পড়ে। অর্থাত পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে গোলাপি বিকিনিতে ভক্তদের নজর কাড়েন করিনা। মা হওয়ার পরও বেবো যে বি টাউনের প্রথম সারির অভনেত্রীদের মধ্যে নিজের ছাপ রেখেছেন, তা বেশ স্পষ্ট হয়ে যায়।


করিনার ওই ছবি দেখে তাঁর ভক্তরা যতই খুশি হোক না কেন, নেট জনতার একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি। করিনা কেন বিকিনি পরেছেন, তা নিয়ে সাইফকে আক্রমণ করা হয়। এমনকী, সাইফকে দেখলে লজ্জা হয় যে তিনি তাঁর স্ত্রীকে বিকিনি পরা থেকে আটকাতে পারলেন না। এসব বলেও করা হয় আক্রমণ।


সমালোচকের ওই কটাক্ষের পালটা জবাবও অবশ্য বেশ ভালভাবেই দেন বেবো। তিনি বলেন, সাইফ কে যে তাঁকে বিকিনি পরা থেকে আটকাবেন! এমন কোনও সাইফের সঙ্গে তিনি ঘর করেন না যিনি তাঁকে বিকিনি পরা থেকে আটকাতে পারেন। শুধু তাই নয়, তিনি যে সাইফের সঙ্গে সংসার করেন, তাঁর সঙ্গে বেবোর সম্পর্কে বিশ্বাস এবং দায়িত্ববোধের উপর নির্ভর করে দাঁড়িয়ে। তাই সাইফ খুব ভাল করে জানেন এবং বোঝেন যে তাঁর স্ত্রী কী পরছেন এবং কেন পরছেন।

পাশাপাশি সাঁতার কাটার জন্যই তিনি বিকিনি পরেছেন বলেও স্পষ্ট জানান করিনা কাপুর খান।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status