ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নৌকার সাথে ভেসে উঠল তিন জেলের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 8:49 PM

নৌকার সাথে ভেসে উঠল তিন জেলের লাশ

নৌকার সাথে ভেসে উঠল তিন জেলের লাশ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জোয়ারের কবলে পড়ে জেলেদের একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা তিন জেলের মৃত্যু হয়েছে। ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জেলেকে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চরগাঙ্গুরিয়া এলাকার মেঘনা নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে প্রাণ নাগ দাস (৫০), সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫) ও চরজব্বর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের অঞ্জন চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (১৩)। জীবিত উদ্ধারকৃতরা সবাই সুবর্ণচরের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, রবিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকার জনিষ্ঠ চন্দ্র দাসের একটি মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায় ১৪ জন জেলে। মঙ্গলবার বিকেলের দিকে মাছ ধরতে ধরতে জোয়ারের কবলে পড়ে মেঘনার সীমান্তবর্তী চরগাঙ্গুরিয়া এলাকার বঙ্গোপসাগরের মোহনায় চলে যায় তাঁরা। এসময় পানির ঘুরুন্ত কুন্ডলির মধ্যে পড়ে ডুবে যায় তাদের নৌকাটি। পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় ১১ জন জেলে নিরাপদে উদ্ধার হলেও নিখোঁজ হয় তিন জন। বুধবার বিকরলে ওই এলাকায় নৌকাটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কোস্টগার্ড। ভাসমান ওই নৌকা থেকে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি  নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করর হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status