ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
২২৫ মিলিয়ন ডলারের নতুন ফান্ড পেয়েছে ইউআইপাথ
নতুন সময় প্রতিবেদন
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 7:04 PM

২২৫ মিলিয়ন ডলারের নতুন ফান্ড পেয়েছে ইউআইপাথ

২২৫ মিলিয়ন ডলারের নতুন ফান্ড পেয়েছে ইউআইপাথ

বহুজাতিক রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) এবং কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ইউআইপাথ ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। নতুন বিনিয়োগের পর কোম্পানিটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে হাইপার অটোমেশন এবং ক্লাউড সেবা সম্প্রসারণে এগিয়ে যাবে।


এর আগে কোম্পানিটি ছয়বার বড় ফান্ড সংগ্রহ করেছে যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারনশীল আরপিএ প্রতিষ্ঠানে পরিণত করেছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শদাতা সংস্থা অ্যালকিওন ক্যাপিটাল ম্যানেজমেন্ট এ দফায় ফান্ড সংগ্রহে নেতৃত্ব দেয়। এর সঙ্গে ছিল অ্যাকসেল, কোটু, ড্রাগনইয়ার, আইভিপি, মাডরনা ভেঞ্চার গ্রুপ, সেক্যুয়া ক্যাপিটাল, টেনসেন্ট ও টাইগার গ্লোবাল। ফান্ড এবং হিসাব সংক্রান্ত পরামর্শ দেয় টি রো প্রাইস অ্যাসোসিয়েটস।


ফরেস্টার গবেষণার তথ্য অনুযায়ী, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে শিল্প ও কোম্পানিগুলো সরবরাহ এবং মানবকর্মীদের উৎপাদনশীলতার ঝুঁকি কমাতে অটোমেশনে দিকে দ্রুতগতিতে এগিয়ে যাবে। ইউআইপাথ নতুন ফান্ড অটোমেশন গবেষনা ও উন্নয়নে ব্যবহার করবে। বাস্তব অবকাঠামো কিংবা ক্লাউড- যেভাবেই গ্রাহকরা ইউআইপাথের সেবা ব্যবহার করুন তা সাধ্যের মধ্যে সাচ্ছন্দ্য নিশ্চিত করবে।


ইউআইপাথ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ডাইনস বলেন, “গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ফান্ড গতির সঞ্চার করবে। পাশাপাশি এক বিলিয়ন নাগরিক ডেভেলপারের কাছে অটোমেশনকে নিয়ে যাবে। এর মাধ্যমে এক সময় সব ব্যবসাই সফটওয়্যার ব্যবসায় পরিণত হবে।”


তিনি আরও বলেন. “করোনা ভাইরাসের সংক্রমণ আমাদেরকে অটোমেশনের গুরুত্ব আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। নতুন পৃথিবীতে খাপ খাইয়ে নিতে এবং দ্রুত এগিয়ে যেতে কিংবা ব্যবসা ব্যবস্থাপনা রূপান্তরে গ্রাহকদের সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status