ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসরকে, না করে দিয়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজও!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 5:20 PM

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসরকে, না করে দিয়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজও!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসরকে, না করে দিয়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজও!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার জন্য তামিম ইকবালকে লোভনীয় প্রস্তাব দিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। ভেবেচিন্তে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ দলের আরও দুই তারকা ক্রিকেটার-মাহমুদউল্লাহ রিয়াদ আর মোস্তাফিজুর রহমানও। তারাও ‘না’ বলে দিয়েছেন সিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের।

মাহমুদউল্লাহ রিয়াদের না করে দেয়ার কারণ ব্যক্তিগত ও পারিবারিক। পরিবারের সবার সঙ্গে কথা বলে মঙ্গলবার মধ্যরাতে (ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তখন বিকেল) না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।

আজ বুধবার বিকেলে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, তাকে সিপিএলের দুই দল সেন্ট লুসিয়া ও সেন্ট কিটস প্রস্তাব দিয়েছিল। তাদের সেই প্রস্তাব বেশ লোভনীয়ই ছিল।

তবে কেন ফিরিয়ে দিলেন? মাহমুদউল্লাহ বলেন, ‘দুই দলের সাথে কথা হচ্ছিল গত চার পাঁচ দিন ধরে। গতকাল পরিবারের সাথে কথা বলেছি। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই শেষ পর্যন্ত না করে দিতে হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status