ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সিআইএকে তথ্য দেয়া ইরানি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 1:10 PM

সিআইএকে তথ্য দেয়া ইরানি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

সিআইএকে তথ্য দেয়া ইরানি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে তথ্য বিক্রি করার দায়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসলামী প্রজাতন্ত্রটির বিচার বিভাগ এমন খবর দিয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের শেষ বছরগুলোতে সিআইএর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন রেজা আসগারি নামের ওই কর্মকর্তা।

বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, বছর চারেক আগে ওই কর্মকর্তা অবসর নেন। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এ ছাড়া যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে ইসরাইলি ও মার্কিন গোয়েন্দাদের জন্য গুপ্তচরবৃত্তি করা মাহমুদ মোসাবি-মাজদও রয়েছেন।

২০১৮ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির ওপর তিনি গুপ্তচরবৃত্তি করেন। যদিও তার মৃত্যুর ঘটনায় তিনি জড়িত ছিলেন না।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি।

গত বছর সিআইএর হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ইরান। এ ছাড়া ২০১০ সালে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক কুচকাওয়াজে বোমা হামলায় দায়ী দুই ব্যক্তিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই হামলায় ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন।




সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status