ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 12:51 PM

কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার

কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার

রাজশাহী নগরীতে কোটি টাকা মূল্যের এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আকবর আলী (৪২) নামে এক মাদক কারবারিকে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ওমরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেফতার আকবর আলী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে রাতেই শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।

র‍্যাব-৫ গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদ পেয়ে নওদাপাড়া ওমরপুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। ওই অভিযানে গ্রেফতার করা হয় আকবর আলীকে। ওই সময় তার কাছ থেকে চার প্যাকেটে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আকবর আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status