ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্কুলের মাঠ নাকি পুকুর!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 12:48 PM

স্কুলের মাঠ নাকি পুকুর!

স্কুলের মাঠ নাকি পুকুর!

চারদিকে পানি আর পানি। দেখলে মনে হবে পুকুর। তবে এটি আসলে একটি স্কুল। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠের চিত্র এটি। বছরের বেশির ভাগ সময়ই বিদ্যালয়ের এই খেলার মাঠটি জলে ভরে থাকে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বর্ষা মৌসুম এলে তো কথাই নেই।

মাঠের এ অবস্থার জন্য বন্ধ থাকে শিশু-কিশোরদের খেলাধুলা। নিয়মিত খেলতে না পারায় হতাশ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও মহল্লার খেলোয়াড়রা। পানি মাড়িয়েই শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। শুধু এই স্কুল মাঠই নয় ওই ইউনিয়ন পরিষদ এলাকার সব কয়টি স্কুল মাঠেরই একই চিত্র।

স্থানীয়রা জানান, প্রতিবছর খেলার মাঠ উন্নয়নের জন্য টাকা বরাদ্দ এলেও কোনো কাজ হয় না। সব টাকায় দুর্নীতিবাজদের পকেটে ঢুকে যায়। ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টিআর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাঠ শুকনো থাকলে যুবসমাজ ব্যস্ত থাকে খেলাধুলায়। ফলে মাদকের ছোবল থেকে তারা রক্ষা পায়। যত বেশি ক্রীড়াচর্চা হবে ততবেশি যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। কিন্তু এই মাঠের পানি দেখলে মনে হয় এটি একটি পুকুর। এই মাঠটি সংস্কার করা না হলে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই কর্তৃপক্ষের কাছে মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, স্কুল মাঠে মাটি ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টিআর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু সেই টাকার কাজ হয়নি। নামমাত্র কয়েক ট্রলি বালু ফেলে সব টাকা আত্মসাৎ করেছেন জাসদ নেতা জালাল।

এ ব্যাপারে স্থানীয় জাসদ নেতা জালাল বলেন, আমি কিছু কাজ করেছি।

মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমি বিষয়টা শুনেছি। সেইসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি প্রতিবছরই বর্ষার সময় পানিতে ডুবে যায়। ইতোপূর্বে মাঠটি ভরাট করা হয়েছিল। তবে তা যথেষ্ট হয়নি। ভালো করে ভরাট করা প্রয়োজন।

ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন বলেন, বিদ্যালয়টি পানিতে তলিয়ে গেছে। জরুরিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, এটা আমার জানা ছিল না। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status